এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়ায় নৌবাহিনী কন্টিনজেন্টের তত্ত্বাবধানে একটি সমন্বিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত এর নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।
যৌথ মহড়ায় নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যসহ প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়াকালে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও মহড়াটি প্রত্যক্ষ করেন।
মহড়াটি সেনহাটি টিটিসি এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, চন্দনী মহল, পথের বাজার, থানার মোড়, উপজেলা চৌরাস্তা, নগর ফেরিঘাট, কেবল ঘাট, বারাকপুর বাজার ও লাখোহাটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে সমাপ্ত হয়।
এ যৌথ মহড়ার ফলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে—এ মর্মে জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক ও আস্থাশীল বার্তা পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।