এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭নং ওয়ার্ড মিয়াপাড়া গ্রামে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতদল গত ১১ মার্চ এপ্রিল রাত আনু:২ টার সময় সেনহাটি ৭নং ওয়ার্ড মিয়াপাডা এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী মোঃ জাকারিয়া মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম (৩০) বসত বাড়িতে শিশু বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে থাকাকালীন সময় ডাকাত সদস্যরা শাবল দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে।
ধারালো চাপাতির ভয় ভীতি পরিদর্শন করে ঘরে থাকা নগদ ২,২৩,০০০ টাকা ২ (দুই) বান্ডেল লুঙ্গি আনুমানিক মূল্য ১২০০০ টাকা ক্ষতিসাধন করে। এলাকাবাসী ও ভুক্তভোগী জানায়, প্রায় চুরি ডাকাতি হচ্ছে আতঙ্কে আছি আমাদের নিরাপত্তা নিয়ে। আবার গত শনিবার ৭মার্চ মোঃ মাসুদ রানা সেনহাটি কালী মন্দির সংলগ্নে একজোড়া কানের দুল, ২টা আংটি, ১টা গলার চেইন, ১টা ভিভো মোবাইল সেট সহ ২১০০ টাকা ঘরের তালা ভেঙে নিয়ে যায়।
এ ব্যপারে পুলিশের ডিউটি অফিসার বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।