1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও গণ-ইফতারে এমপি আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

তেরখাদায় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও গণ-ইফতারে এমপি আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি , খুলনা।।খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আমি বিএনপির এমপি নই, আমি তেরখাদা, দিঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি।

বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায্যতা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আমি তেরখাদায় ন্যায্যতা প্রতিষ্ঠা করে রূপসা ও দিঘলিয়ায় তা ছড়িয়ে দিতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) দুপুরে তেরখাদা উপজেলা পরিষদ কার্যালয়ে সকল সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপজেলা চত্বরে বনজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন এমপি আজিজুল বারী হেলাল। মতবিনিময় সভায় এমপি আজিজুল বারী হেলাল বলেন,মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান আপসহীন। অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়ও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে।
তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়,সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবহারে সবাইকে অভ্যস্ত করতে হবে।

জলমহল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে প্রকৃত জেলেরা উপকৃত হয় এবং কোনো প্রভাবশালী গোষ্ঠী সুবিধা নিতে না পারে। প্রশাসনিক সমন্বয় জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্র থেকে প্রকল্প এনে তেরখাদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকতা ও সমন্বয়ের বিকল্প নেই।

খাল খনন প্রসঙ্গে এমপি আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদায় বহু পরিত্যক্ত জমি ও ভরাট হয়ে যাওয়া খাল রয়েছে, যা পরিকল্পিতভাবে ব্যবহারে আনা গেলে কৃষি, মৎস্য ও পরিবেশ-তিন ক্ষেত্রেই বিপ্লব ঘটানো সম্ভব।
খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন ও বর্ষাকালে পানি ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব উল্লেখ করে তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ খালের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন মো: সাইদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ; এস. এম. নুরুন্নবী, সহকারী কমিশনার ( ভূমি ) ;
ডা: মুজাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ; কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, তেরখাদা ; শিউলি মজুমদার, উপজেলা কৃষি অফিসার ; মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ; ভাস্কর মৃধা, উপজেলা প্রকৌশলী ;

এম. এম. মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ;লিদাম পল বালা, আইসিটি অফিসার ; সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা;মোঃ মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা; এমডি আব্দুল হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; অতীশ সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ; এস.এ. আনোয়ার উল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ; মোঃ মঞ্জুরুল কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা ;
নাজমুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ; হানিফ শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা;প্রজিত সরকার, উপ-সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য ) ; কেরামত আলী, উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা;মো. শহীদুল্লাহ, অফিসার-ইন-চার্জ ;সৌমেন সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ; পলাশ কুমার দাশ, উপজেলা নির্বাচন অফিসার ; মোঃ আবু সাঈদ মল্লিক, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ; শেখ ইকবাল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা; পুরবী রাগী বালা ( অতিরিক্ত দাঃ ), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক; অরুপ আচার্য, উপজেলা সাব-রেজিস্ট্রার; আবুফা খাতুন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ; মোঃ তৌফিক ওমর, সহকারী জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি-১;
মোছাঃ তাসলিমা খাতুন, উপজেলা তথ্য কেন্দ্র ( তথ্য আপা ) কর্মকর্তা; মোঃ নজিবুর রহমান, ইন্সট্রাক্টর; উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার; মুক্তা মন্ডল, শাখা ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক,

স্বপন ব্যাপারী, উপজেলা আনসার ও ভিলেজ ডিফেন্স কর্মকর্তা; মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড;আধয়ী ব্রাতা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্য গুদাম; রাধেশ্যাম ঘোষ, একাডেমিক সুপারভাইজার; মোঃ পারভেজ মোশারফ উপজেলা পোস্ট মাস্টার; মোঃ নাজমুল ফায়ার সার্ভিস ইনচার্জ ;গোবিন্দ কুমার দে সহকারী উপ-যুব উন্নয়ন কর্মকর্তা; মোজাফফার হোসাইন সহকারী উপ-যুব উন্নয়ন কর্মকর্তা; জাহাঙ্গীর আলম উপ-সহকারী প্রকৌশলী এলজিডি; সমীর কুমার দাশ সহকারী শিক্ষা অফিসার ; কেরামত আলী সহকারী উন্নয়ন অফিসার; ডা: জমিত রায় প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার; মোহসিন হাওলাদার উপজেলা ফরেস্ট অফিসার।

বিকাল সাড়ে ৩টায় তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলামের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। জরুরি ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জামের ঘাটতির কথা জানালে তিনি ব্যক্তিগত উদ্যোগে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন।একইসঙ্গে হাসপাতালের জরাজীর্ণ অফিস কক্ষ পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এমপি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে যা যা প্রয়োজন, আমি ব্যক্তিগতভাবে তা নিশ্চিত করবো। জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি থাকবে না। চিকিৎসা সেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।তিনি তেরখাদায় কয়টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে এবং কোথায় নেই—তার একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।