সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।২৯ শে এপ্রিল সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই লক্ষণ কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, বিএনপি নেতা সমীর কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, সুপার মাওলানা মাহবুবুর রহমান।সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও অন্যান্য সদস্যবৃন্দ বক্তৃতা করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।