1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চিতলমারীতে বদনা-গয়না ফিরে পেলেন সেই ভুক্তভোগী গৃহবধূ, বরখাস্ত -২ - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

চিতলমারীতে বদনা-গয়না ফিরে পেলেন সেই ভুক্তভোগী গৃহবধূ, বরখাস্ত -২

  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের চিতলমারীতে ভুক্তভোগী গৃহবধূ শ্রাবণী হীরার বদনা, নাকফুল ও আংটি ফেরত দিয়েছেন ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) কর্মকর্তারা। এ ছাড়া কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছেন এবং ডিএফইডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে গৃহবধূ শ্রাবণী হীরা বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশের পর সকাল ১০’টার দিকে ডাম এনজিওর কয়েকজন কর্মকর্তা আমার বাড়িতে ছুটে আসেন। স্যারেরা আমার শিশুকন্যা’সহ আমাদের সার্বিক খোঁজখবর নেন। সবকিছু শুনে স্যাররা আমাকে অফিসে নিয়ে আমার শখের দুটি বদনা, নাকফুল ও আংটি এবং ফাঁকা স্ট্যাম্প দুটি ফেরত দিয়েছেন। আমি স্যারদের ব্যবহারে খুশি এবং সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ।

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের নরসিংদী জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি ও বরিশালের জোনাল ম্যানেজার মো. মহসিন হোসাইন ও বাগেরহাটের এরিয়া ম্যানেজার মো. কবির হোসেন গৃহবধূ শ্রাবণী হীরার বাড়িতে যাই। ওই গৃহবধূর বদনা, নাকফুল ও আংটি ফেরত দেওয়া হয়েছে। শ্রাবণী তাঁর সুবিধামতে খেলাপি ঋণ পরিশোধ করবেন। এ ঘটনায় কর্তৃপক্ষ চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে।’ তিনি জানান, এনজিওটির প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সাহিদুল কবীর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

তৌহিদুল বলেন, কোনো জোর প্রয়োগ ছাড়াই গৃহবধূ শ্রাবণী হীরা অভাবের জন্য স্বেচ্ছায় কিস্তির টাকার পরিবর্তে বদনা, নাকফুল ও হাতের আংটি দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে ৯’হাজার ৫০০’টাকা জমা দিয়ে ওই মালামাল ফেরত নিয়েছেন।

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট চিতলমারী শাখা থেকে ওই গৃহবধূ ৫০’হাজার টাকা ঋণ নেন। তাঁর স্বামী রিপন রায় কাজের জন্য এলাকা ছাড়েন। এরপর কয়েকটি কিস্তি খেলাপি হলে গত ২৯’অক্টোবর সকাল ১০’টায় ওই ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টর কর্মীরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে এনজিও কর্মী ও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে শ্রাবণী হীরাকে দিয়ে দুটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।