মোংলা প্রতিনিধি।। খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ১২ জন নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালের দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে ৪ জনের মরদেহ আছে। এখনও কারও পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এর ছোট ছেলে সাব্বির এর বিয়ের বর যাত্রী যাচ্ছিলেন এ দুর্ঘটনায় উক্ত রাজ্জাক তার ছোট ছেলে সাব্বির সাব্বিরের নববধূ এবং গাড়ির ড্রাইভার সহ মোট ১৪ জন ছিলেন তারমধ্যে একই পরিবারের ১২ জন নিহত হন
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে ৮ জনের মরদেহ রয়েছে। আর গুরুতর আহত ৩ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে। বাকিগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।