মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট (সোমবার) সকাল ১১টায় হাসপাতাল চত্বরে আয়োজিত কর্মসূচিতে ৩০ জন আউটসোর্সিং কর্মচারী অংশ নেন।
তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৩ মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হয়নি। অথচ নিয়মিত দায়িত্ব পালন করে আসা এসব কর্মচারীকে গত ২৯ জুলাই সিভিল সার্জনের নির্দেশে হঠাৎ চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
পূর্বের বকেয়া বেতন দ্রুত পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মচারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন—এসএম মাসুদুর রহমান, মাহবুবুর রহমান, আহমেদ মোর্তজা, আলিমুজ্জামান টুটুল, আব্দুল কাদের, আশিকুজ্জামান, আব্দুর রউফ, আয়শা খাতুন, খাদিজা খাতুন, তৃষ্ণা রানী, কারিমা খাতুন, সুশীলা রানীসহ আরও অনেকে।
বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান এবং বলেন—যতদিন না দাবি আদায় হচ্ছে, ততদিন তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।