1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
একদিনের সংসার আর দেড় বছরের নির্যাতন! ডুমুরিয়ায় বাসর রাতে কাবিনের টাকা নিয়ে ঝগড়া - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

একদিনের সংসার আর দেড় বছরের নির্যাতন! ডুমুরিয়ায় বাসর রাতে কাবিনের টাকা নিয়ে ঝগড়া

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন)ডুমুরিয়া(খুলনা), প্রতিনিধি।।বাসর রাতেই কাবিনের কাটা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া। কাবিনের টাকা পরিশোধের অজুহাতে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে স্বামীকে হয়রানীর অভিযোগ। প্রতিকারের আসায় দেড় বছর ধরে জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে স্বামী।

জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের আব্দুল হালিম বিশ্বাসের ছেলে মোঃ হুসাইন বিশ্বাসের সাথে ২০২৪ সালের ৭ নভেম্বরে দিঘলিয়ার সেনহাটি গ্রামের আফজাল হোসেনের কন্যা ফাতেমা খাতুন নিপার বিয়ে হয়। এদিকে বিয়ের বাসর রাতেই তঞ্চকী এক কাবিননামা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরের দিনই দু’জনই পৃথক হয়ে যায়। কাবিনের মোটা অংকের টাকাকে কেন্দ্র করে নব-দম্পত্তির বিরোধ ইতিমধ্যে দেড় বছর পার হয়েছে। ২০২৫ সালের ১০ এপ্রিল তারিখে খুলনার আদালতে যৌতুকের দাবী নিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে নিপা।

এ বিষয় ভুক্তভোগী স্বামী হুসাইন বিশ্বাস জানান, ৫০ হাজার টাকার কাবিন সুচতুর ফাতেমা খাতুন নিপা ৪ লাখ টাকা বানিয়েছে। অসৎভাবে টাকা আদায়ের জন্য এবং আমার সাথে সংসার করবে না তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আদালতে মামলা করেছে।’ বিষয়টি মিমাংশার জন্য ডুমুরিয়া থানা, দিঘলিয়া থানা, সেনহাটি ইউপি কার্যালয়সহ বিভিন্ন জনের নিকট দারস্থ হলেও সেখানে আপোষ-মিমাংশায় ব্যর্থ হয়েছেন হুসাইন।

এ বিষয় স্ত্রী ফাতেমা খাতুন নিপা জানান, ‘হুসাইন আমার জীবনকে ধ্বংস করেছে। প্রথম পুরুষ হিসেবে তাকেই আমি গ্রহন করেছিলাম। আমি চাকরি করি তাই টাকার লোভে সে আমাকে বিয়ে করে। জানা যায় ফাতেমা খাতুন নিপা চাকরি সুবাধে ব্র্যাক প্রগতি ব্র্যাক পিন নাম্বার- (২৬৮৩৯) ডুমুরিয়ার শাহপুর বাদামতলা ব্রাঞ্চে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত আছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।