খান আরিফুজ্জামান নয়ন(ডুমুরিয়া),খুলনা প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া সরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন গত ২২ জুন উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ২২ জুন ওই নির্বাচনে মোট চারজন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যালয়ের মোট ভোটার সংখ্য ছিলো ৮১ জন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ টায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে অভিভাবক সদস্যদের নিয়ে একটি মিটিং সম্পন্ন হয় ওই মিটিং এ সকল সদস্যদের সম্মতিক্রমে ডুমুরিয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক এম এ মোসলেহ উদ্দিন হালদার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়। সহ-সভাপতি নির্বাচিত হন জমিদাতা শেখ হায়দার আলী।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব রাজিয়া সুলতানা, বিদ্যেৎসাহী সদস্য আমানুল্লাহ কবির,সদস্য আজিমুল মোল্যা, সদস্য পারভিন নাহার, তাসরিন বেগম,শেখ আবুল হোসেন,শিক্ষক প্রতিনিধি সুফিয়া পারভিন, ওয়ার্ড বিএনপির আহবায়ক গাজী আব্দুল হাই,সদস্য সচিব আনিচুর রহমান,যুবদলনেতা রিপন হালদার, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত সভাপতি এম এ মোসলেহ উদ্দিন বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নবগঠিত কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা। একই সঙ্গে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।