খুলনার খবর || খুলনা নগরীর নিরালা ৩ নম্বর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তার ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।