1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গাবুরায় শুরু হয়েছে ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান খুলনার নিরালায় বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ নড়াইলে ওয়ান শুটার গান ও গুলিসহ একজন কে গ্রেপ্তার করেছে র‍্যাব যশোর সদর হাসপাতালে দালাল আটক লঘুচাপের প্রভাবে বাগেরহাটে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন দিঘলিয়ার সেনহাটি পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত যশোরে ছাতিয়ান তলায় গাছ কাটতে গিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার সাভারে বোমা হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিল সাভারে এনসিপির সমাবেশে বোমা বি-স্ফো-র-ণ দিঘলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় বাজারের পূর্ণাঙ্গ কমিটি গঠন তেরখাদায় চাষীদের মাঝে মৎস্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা মোল্লাহাটে খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইকগাছা উপজেলার হরিদাসকাটির মৃত বিনোদর হোরের ছেলে তাপস হোর (৬০) এবং একই উপজেলার সোনাতনকাটির শেখ ওবাইদুরের ছেলে দিদার আহমেদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০৯১২) পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ইজিবাইকও ট্রাক ও প্রথম ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হন। এছাড়া আরও ৭ থেকে ৮ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।