1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, দুলাভাই বাহিনী'র প্রধান'সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার - Khulnar Khabor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ খুলনার কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন রামপালে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী’সহ ১’অভিভাবক হাসপাতালে তেরখাদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরাজি ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হলেন এম এ মোসলেহ উদ্দিন হালদার আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার সেপ্টেম্বরে চালু হবে গল্লামারী সেতু; পরের বছর দ্বিতীয়টি সংসার করা হলোনা মলি মল্লিকের,৩০ লাখ টাকায় রফা’দফা মোংলায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন। খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আলীমের স্ত্রী’র সুস্হতা কামনায় বিবৃতি সংস্কারের অভাবে মরণফাঁদে শাহপুর-দৌলতপুর সড়ক, বন্ধ হলো বিএল কলেজের শিক্ষার্থী পরিবহন তেরখাদায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত যশোরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলশিক্ষক সেলিম রেজা নিহত লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু বনদস্যুদের আতঙ্ক ও জলবায়ুর প্রভাবে মধু উৎপাদন কমেছে ৪৫ শতাংশ কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন যশোরে কেশবপুরসহ পাঁচ উপজেলা মিলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী চট্টগ্রাম, ২৬ জুন ২০২৬ঃ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ ০২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক ০২টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়। অভিযানকালে আটককৃত বোট দুটিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১,৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে দিঘলিয়ায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বাঁশের হাট উন্নয়নের অপেক্ষায়, স্থায়ী স্থানের দাবিতে ১৮ ব্যবসায়ী সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, দুলাভাই বাহিনী’র প্রধান’সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, দুলাভাই বাহিনী’র প্রধান’সহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধানসহ আটক ২, নিহত ১ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার।

শনিবার (২৭ জুন)দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে অবস্থান করছে। এ প্রেক্ষিতে গত ২৫ জুন ২০২৬ বিকাল ৫টা হতে টানা দুই দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা এবং স্টেশন নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন দস্যুদের বহনকারী দুটি বোট শনাক্ত করে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত প্রদান করে। সংকেত অমান্য করে বোটে অবস্থানরত ডাকাতদল কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদের একটি বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অপর একটি বোট ডুবে যায়। অভিযানে কোস্ট গার্ড কর্তৃক ১ রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টিজ এবং ২১৬ রাউন্ড তাজা গোলা ফায়ার করা হয়।

বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম এবং ডাকাত শওকত সরদারকে আটক করা হয়। তাদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাহিনী প্রধান রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে, অভিযানের সময় পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে অভিযান অব্যাহত রাখা হয়। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে ডাকাত ইসরাফিল হাওলাদারকে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়াও আরশিবসা নদীর বেসুখাল এলাকায় তল্লাশি চালিয়ে ৬ টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ ১ টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ও ১ টি হাতঘড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ডাকাত রবিউল ইসলাম (৫০) ও নিহত ডাকাত শওকত সরদার (৫৫) খুলনা জেলার কয়রা থানার এবং ইসরাফিল হাওলাদার (২৬) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা।আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। দেশের স্বার্থে ও সুন্দরবনের নিরাপত্তায় স্থানীয় জনগণকে দস্যুদের বিষয়ে কোস্ট গার্ডের নিকট যেকোনো তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তি মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী চট্টগ্রাম, ২৬ জুন ২০২৬ঃ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ ০২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামক ০২টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়। অভিযানকালে আটককৃত বোট দুটিতে তল্লাশি করা হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১,৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট এবং সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।