এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।খুলনার দিঘলিয়া উপজেলায় (৯) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ভ্যানচালক আব্দুল বারেক (৫৮)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (২৭ জুন) দুপুর ১ টায় উপজেলার গোয়ালপাড়া এলাকার একটি বাগানে ওই শিশুকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল বারেক কে হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটি সেনহাটি ৮নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। শিশুটি কে তার বাবা মার কাছে পৌঁছে দেয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী দিঘলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।