খুলনার খবর ডেস্ক || ঢাকার মিরপুর-১৪ এলাকার ইব্রাহিমপুরে প্রদর্শন করা হচ্ছে বিশাল আকৃতির একটি আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে তৈরি করা এই জার্সিটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট।
লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন প্রকাশের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ব্যতিক্রমী জার্সিটি। আয়োজকদের দাবি, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-মেড আর্জেন্টিনা জার্সি।
জার্সিটি ঝোলানো হয়েছে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। প্রতিদিন অসংখ্য ফুটবলপ্রেমী ও দর্শনার্থী সেখানে ভিড় করছেন বিশাল এই জার্সিটি এক নজর দেখার জন্য। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
স্থানীয় সমর্থকদের ভাষ্য, আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা বিশ্বজুড়েই পরিচিত। সেই ভালোবাসারই প্রতীক হিসেবে তারা এই বিশাল জার্সি তৈরি ও প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন।
বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে ব্যতিক্রমী এই আয়োজন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।