1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিশ্বকাপে বিশ্বরেকর্ড ; ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ব্রাজিল - Khulnar Khabor
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত আড়ংঘাটা রেলস্টেশনের সামনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ লোহাগড়ায় সরকারি সার পাচারের অভিযোগে ৪০ বস্তা সার জব্দ, নছিমন আটক খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান

বিশ্বকাপে বিশ্বরেকর্ড ; ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ব্রাজিল

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮৮ বার শেয়ার হয়েছে

নিউজ ডেস্ক || হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের আসন পুনরুদ্ধার করেছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জার্মানিকে টপকে আবারও শীর্ষে উঠে এসেছে।

‎২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭, যা জার্মানির ২৩২ গোলের চেয়ে পাঁচটি বেশি। তবে গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের অবস্থান নড়বড়ে হয়ে যায়। অন্যদিকে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জার্মানি তাদের মোট গোলসংখ্যা ২৩৯-এ উন্নীত করে শীর্ষস্থান দখল করে।

‎তবে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে আবারও সবার ওপরে উঠে এসেছে ব্রাজিল। ম্যাচে মাতেউস কুনিয়া জোড়া গোল করেন এবং ভিনি জুনিয়র একটি গোল যোগ করেন।

‎এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ। ফলে জার্মানির ২৩৯ গোলকে ছাড়িয়ে দুই গোলের ব্যবধানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা ফিরে পেয়েছে সেলেসাওরা।

‎বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুই শতাধিক গোল করতে পেরেছে মাত্র দুটি দল—ব্রাজিল ও জার্মানি। তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২, যা শীর্ষ দুই দলের তুলনায় অনেকটাই পিছিয়ে।

‎বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলগুলোর তালিকা:
‎১. ব্রাজিল — ২৪১ গোল
‎২. জার্মানি — ২৩৯ গোল
‎৩. আর্জেন্টিনা — ১৫২ গোল
‎৪. ফ্রান্স — ১৩৬ গোল
‎৫. ইতালি — ১২৮ গোল

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।