1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ চালকসহ আহত পাঁচ - Khulnar Khabor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন দিয়ে বাসা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা মহানগর ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন বাগেরহাটে সাবেক নৌবাহিনীর কর্মকর্তা ও সংবাদকর্মীর ওপর হামলা কেশবপুর ও বাঘারপাড়া উপজেলা মিলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত যশোরে প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ চালকসহ আহত পাঁচ ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন: তিন দিনের মধ্যে মাটি সরানোর নির্দেশ মন্ত্রণালয়ের কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় সভাপতি পদ নিয়ে বর্তমান অবস্থা বহাল সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড নিজস্ব অর্থায়নে নব্বইরশি বাসস্ট্যান্ডের বালুর রাস্তায় সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত ‎গ্রেফতার হলো খুলনায় গৃহকর্মী নির্যাতনের পুলিশ দম্পতি সুন্দরবনে কুমিরের আক্রমণ, গেলো এক নারীর প্রাণ যশোর শার্শায় দুটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা পাইকগাছায় “ডিসিআর” পেতে জমি দখলের প্রচেষ্টায় ব্যর্থ জামায়াত নেতা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল মোংলায় মেশিনে কাজ করার সময় এ শ্রমিকের হাত কেটে বিচ্ছিন্ন, এ ঘটনার নেপথ্যে কি? যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার

যশোরে প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ চালকসহ আহত পাঁচ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের ঘোপ বাবলাতলা মোড়ে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিউমার্কেট মোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়।দুর্ঘটনায় ইজিবাইকের চার যাত্রী ও প্রাইভেটকার চালকসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র মো. রিয়াদ হোসেন (২৮), যশোর শহরের মনিহার এলাকার আসিব উদ্দিন ইমন (২১), সদর উপজেলার নওপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকার সেলিনা বেগম (৪৫), প্রাইভেটকার চালক কাজীপাড়া এলাকার মো. মোস্তফা (৪৪) এবং হামিদপুর-ফতেহপুর এলাকার মো. সুমন (৩৫)।চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে মো. সুমনের অবস্থা অত্যন্ত গুরুতর। তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি চারজন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালী মডেল থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।