বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল শেখ অসুস্থ হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর পেয়ে দাকোপ-বটিয়াঘাটা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খান সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনিকে হাসপাতালে পাঠান।
খায়রুল ইসলাম খান জনি হাসপাতালে গিয়ে অসুস্থ এনামুল শেখের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।হাসপাতাল পরিদর্শনকালে খায়রুল ইসলাম খান জনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের জরুরি অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
এ সময় তিনি বটিয়াঘাটা উপজেলার হাটবাড়ি গ্রামের কৃষিজমিতে পানি সরবরাহ ও জলাবদ্ধতা-সংক্রান্ত সমস্যাও সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং বিষয়গুলো সংসদ সদস্য আলহাজ্ব কুদরত-ই-খুদা এজাজ খানের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাবেক ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেমায়াত উদ্দিন, টুটুল গেলদার, সেলিম হাওলাদার,মোঃ জুবায়ের হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ নূর আলম ভূঁইয়া,হাফিজুর রহমান, মোঃ হেলাল, মোঃ রবিউল ইসলাম জবি, মোঃ হাসান, রিজাউল ইসলাম, মোঃ রিপন, মোঃ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা প্রবীণ বিএনপি নেতা এনামুল শেখের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।