পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা এলাকার চাতরা ও সাড়াতলা বিলের মধ্যবর্তী আশাননগর খালের কালভার্টের মুখে নির্মিত অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় কৃষক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
সোমবার (৮ জুন-২৬) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কৃষিকাজ, মাছের ঘের ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য পানির সংকট দেখা দিয়েছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বাঁধ অপসারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।