পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে ৮ বছরের এক শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় জয়ন্ত বিশ্বাস (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।জানা গেছে, সোমবার (২৫-০৫-২৬) বিকেলে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের শিশু মেয়েটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে জয়ন্ত বিশ্বাস।
পরে ওই ছাত্রীর পিতা-মাতা ঘটনা জানতে পেরে এলাকাবাসীদের সাথে নিয়ে ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে আটক করে। ধর্ষক জয়ন্ত ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানাই এবং ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।