1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮৫ বার শেয়ার হয়েছে

এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)।।খুলনার দিঘলিয়া উপজেলায় অবস্থিত Sonali Bank PLC দিঘলিয়া শাখার অধীনে নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা সোনালী ব্যাংকের প্রধান ফটকের পাশে নবনির্মিত এটিএম বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এ সেবার মাধ্যমে দিঘলিয়া উপজেলার গ্রাহকরা এখন আরও সহজে ও দ্রুত সময়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। বিশেষ করে নগদ অর্থ উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সময়োপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন দাস গুপ্ত, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে এটিএম ( সিআরএম) বুথের ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মোঃ গোলাম কুদ্দুস, ডিজিএম, প্রিন্সিপাল অফিস, খুলনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল হোসেন, এজিএম, প্রিন্সিপাল অফিস খুলনা; নন্দিতা চক্রবর্তী এবং মোঃ মাহমুদুল হক।অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মিঞা রফিকুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নতুন এটিএম বুথ সেই প্রচেষ্টারই অংশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।