1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দৌলতপুরে ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের তাণ্ডব পৈত্রিক জমি দখলের অপচেষ্টা, প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত পরিবার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

দৌলতপুরে ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের তাণ্ডব পৈত্রিক জমি দখলের অপচেষ্টা, প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত পরিবার

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক খুলনা।।খুলনার দৌলতপুর এলাকায় এক প্রভাবশালী ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। অসহায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, দৌলতপুর থানার পশ্চিম বনিকপাড়া এলাকার বাসিন্দা মোঃ সাজ্জাদ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ও বৈধভাবে ক্রয়কৃত জমিতে বসবাস করে আসছেন। কিন্তু একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র ওই জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয় মাস্তান বাহিনী নিয়ে প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছে এবং জোরপূর্বক বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে।

এমনকি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান করায় পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা আইনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, দ্রুত সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।