1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রা বাজারে ব্যবসায়ীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

কয়রা বাজারে ব্যবসায়ীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।কয়রা বাজারের ব্যবসায়ী এবং পুলিশ প্রশাসনের মধ্যকার সাম্প্রতিক ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান ঘটেছে। গত শুক্রুবার (৮ মে) কয়রা বাজারের ব্যবসায়ী আসাদ ও কয়রা থানায় কর্মরত এএসআই ফজলু এবং আকাশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আজ এক ফলপ্রসূ মতবিনিময় সভার মাধ্যমে তার সুষ্ঠু সমাধান হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়ের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন উপস্থিত ব্যবসায়ীরা।

‘কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির’ সভাপতি সরদার জুলফিকার আলম বলেন, “গত শুক্রুবার আমাদের ব্যবসায়ী আসাদ এবং কয়রা থানার দুই এএসআই ফজলু ও আকাশের সাথে গাড়ি পার্কিং নিয়ে তর্কাতর্কি হয় জুম্মার নামাযের আগে, কিন্তু সেসময় তাদের মধ্যে বড় ধরনের কোন সমস্যার সৃষ্টি না হলেও প্রতিশোধ নেয়ার বশবর্তী হয়ে বিকাল বেলায় এএসআই ফজলু ও আকাশ ব্যবসায়ী আসাদকে ফোন দিয়ে বলে ওসি স্যার আপনাকে দেখা করতে বলেছে, ব্যবসায়ী আসাদ থানার সামনে গেলে এএসআই ফজলু ও আকাশ পরিকল্পিতভাবে তাকে মারধর ও হেনস্থা করতে থাকেন, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ রবিবার কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে (১০ মে) কয়রা বাজারের সব ধরনের দোকানপাট অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা ও মানববন্ধন কর্মসূচির আহবান করা হয়”।

তিনি আরো জানান, “আজকে সকালে আমাদের ঘোষিত কর্মসূচি সফলভাবে পালন করছিলাম, এমতাবস্থায় কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সাহবের সাথে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময়ের মাধ্যমে আমরা জনস্বার্থ ও ব্যবসায়িক স্থিতিশীলতার কথা বিবেচনা করে পূর্বঘোষিত সকল ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি এবং বাজারের স্বাভাবিক কার্যক্রমে সকল ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন”।

এদিকে উদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই এএসআই ফজলু ও আকাশকে খুলনা পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।