মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। যশোর শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় পুরো কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং ছাত্রদলকে একটি সুশৃঙ্খল ও আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “মেধা ও ত্যাগের সমন্বয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময়সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আজ আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:কামরুজ্জামান বাপ্পি(আহ্বায়ক)
শাহ নেওয়াজ ইমরান (সদস্য সচিব)বেনজির বিশ্বাস(সিনিয়র যুগ্ম আহ্বায়ক)এছাড়াও যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইস্তিসহ জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।নবনির্বাচিত আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, আমরা রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে তার প্রতিফলন ঘটাব।
সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে যশোর জেলা ছাত্রদল সর্বদা সচেষ্ট থাকবে।উল্লেখ্য, গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় ছাত্রদল যশোরের এই নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়, যা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।