1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক

বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে ২০২৬) সকাল ১০টায় আয়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হাসান এবং সেক্রেটারি মুশফিকুর রহিম।

সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস, মনিরুল ইসলাম, ভরত বর, মোঃ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পরিমল কান্তি, সহকারী শিক্ষক কওসার হোসেন, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন ও প্রদীপ কুমার বিশ্বাস।

বক্তারা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিককে আহ্বায়ক এবং পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।