1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চুরি এক যুবক আটক - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চুরি এক যুবক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩১ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোবাইল চুরির সময় আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা।

হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আটক আব্দুল্লাহ যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েম কোলা গ্রামের রমজান আলীর ছেলে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার উত্তর নওয়াপাড়া গ্রামের মোঃ হাসানের ভাতিজা আরমান সাদিক হামে আক্রান্ত হয়ে বর্তমানে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন। আজ সকালে রোগীর বেডের পাশ থেকে মোবাইল চুরি করার চেষ্টা চালায় আব্দুল্লাহ। এসময় ভুক্তভোগীর স্বজন ও অন্যান্য রোগীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, চোর আটকের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহকে হেফাজতে নেন।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।

আজকের এই আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।যশোর কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।