অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তার এক স্ত্রী ও দুই ছেলে রয়েছে।স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড় বৃষ্টি কিছুটা কমার পরে রবিন হাওলাদার গরু আনতে মাঠে গিয়েছিলেন। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।