1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।  নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

২৭ এপ্রিল সোমবার কালিয়া উপজেলার শুক্তগ্রামের রকিবুল ইসলামের স্ত্রী নুরি খানমের প্রসববেদনা শুরু হলে রকিবুল ইসলাম লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর ২৮ এপ্রিল সকালে ওই প্রসূতি মা হাসপাতালের ডাক্তার, নার্সের সফল চেষ্টায় একটি ফুট ফুটে কন্যা সন্তান প্রসাব করেন। নবজাতকের নাম রাখেন জান্নাতুল আরোশি

এঘটনা জানতে পেরে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে নবজাতক শিশুকে একটি বেড সিট ও মাকে নড়াইল জেলার জেলা প্রশাসকের পক্ষথেকে I Love Narail লেখা একটি মগ উপহার দেন।উল্লেখ্য যে নড়াইল জেলার, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নরমাল ডেলিভারি উদ্বুদ্ধ করন প্রকল্প চালু করেছেন। এ প্রকল্প শুধু নড়াইল জেলায় ফেব্রুয়ারী মাসে চালু হয়েছে।

এঘটনায় নুরি বেগমের সাথে কথা হলে তিনি বলেন আমার নরমাল ডেলিভারি হয়েছে। আমি ও আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছি। সিজার থেকে নরমাল ডেলিভারি ভালো। বাচ্চা মায়ের গর্ভে পুষ্ট হওয়ার পর জন্ম গ্রহণ করে। সে কারনে আমি অনেক চিন্তা করে নরমাল ডেলিভারির পথ বেছে নিয়েছি।লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত ও আরএমও ডাঃ সুরেশ কুমার নন্দী বলেন সিজারের বাচ্চা থেকে নরমাল ডেলিভারি বাচ্চা অনেক স্বাস্থ্যবান। আমাদের কাছে প্রসুতি মা আসলে তাদেরকে নরমাল ডেলিভারি করার জন্য উদ্ধুদ্ধ করে থাকি।

লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন আমাদের জেলা প্রশাসক মহাদয় আবদুল ছালাম স্যার নরমাল ডেলিভারির জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায় আজ প্রথম লোহাগড়া হাসপাতালে নরমাল ডেলিভারী কথা শুনে এখানে এসেছি এবং ডিসি স্যারের দেওয়া উপহার তাদের হাতে তুলে দিলাম। আমরা সকল প্রসুতি মাকে নরমাল ডেলিভারি করার জন্য উদ্ধুদ্ধ করছি। আগামীতে নরমাল ডেলিভারি বৃদ্ধি পাবে বলে আশা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।