তেরখাদা প্রতিনিধি।।২৩ শে এপ্রিল সকাল ১০ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুয়াজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ( ভারপ্রাপ্ত ) ও ভেটেরিনারী সার্জন জুপি রানী সরকার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, মেডিকেল অফিসার যথাক্রমে ডাঃ সোনিয়া মল্লিক পাপড়ী, ডাঃ শরীফুল ইসলাম ও ড়াঃ সুস্মিতা নন্দী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, নার্স ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।