1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের পাঁজিয়া উইনিয়নে “অন্ত্যজ জনগোষ্ঠির (রিশি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠি) দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক হস্তশিল্প” প্রকল্পের উপকরণ বিতরণ উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ওই প্রকল্পের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।সোমবার (২০ এপ্রিল-২৬) সকাল ১১ টায় পাঁজিয়া উইনিয়ন পরিষদের হলরুমে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মী মানব মণ্ডল-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৭ নং পাঁজিয়া উইপি’র সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, জাতীয় উন্নয়ন কর্মী আশুতোষ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, উন্নয়ন কর্মী আব্দুল গফ্ফার, উন্নয়ন কর্মী জালাল উদ্দীন সরদার প্রমূখ।

অনুষ্ঠানে “অন্তজ জনগোষ্ঠির (রিশি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠি) পাঁজিয়া ইউনিয়নের সারুটিয়া, মাদার ডাঙ্গা, মনোহরনগর গ্রামের ২০ জন উপকারভোগীর জীবনমান উন্নয়নে প্রত্যেককে দু’টি করে তল্লাবাঁশ, একখানা দা ও একটি করে বসার পিড়ি দেওয়া হয়।পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার জানান, “২০ জন উপকারভোগীকে বছরে কিস্তিতে কিস্তিতে ৯৮০ টি বাঁশ দেওয়া হবে, যাতে করে তারা এই বাঁশ শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেশবপুর উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা রুপালী রানী নিজ হাতে উপকরণগুলি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক সমীর কুমার দাস, উইপি সদস্য শিরিনা বেগম, উইপি সদস্য, দিলদিল হাসনা মুক্তাসহ পাঁজিয়া ইউনিয়ন পরিষদের গ্রামকর্মীগণ। উপকারভোগীরা জানান, বাবুর আলী ভাইয়ের মাধ্যমে এসকল উপকরণ পেয়ে আমরা দারুণভাবে খুশি হয়েছি

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।