1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার শেয়ার হয়েছে

হানিফ মাহমুদ, কয়রা (খুলনা) প্রতিনিধি।। ​সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অপহৃত দুই জেলেকে উদ্ধার এবং অস্ত্রসহ এক ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) পৃথক দুটি অভিযানে এই সাফল্য পায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। ​খুদে বার্তা ও সূত্র মারফত জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা সংলগ্ন শুয়োরমারা খাল এলাকা থেকে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে দুই জেলে অপহৃত হন।

অপহরণের পর তাদের মুক্তিপণের দাবিতে গহীন বনে আটকে রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল ১৬ এপ্রিল বিকেলে মুর্তি খাল এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত দুই জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ​অন্যদিকে, সুন্দরবনের কয়রা ও শ্যামনগর সীমান্ত এলাকায় সক্রিয় দস্যু ‘দয়াল বাহিনী’র বিরুদ্ধে বিশেষ তৎপরতা চালিয়েছে কোস্ট গার্ড স্টেশন কৈখালী। শুক্রবার সকাল ৬টার দিকে হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে তরিকুল (৩৫) নামে এক দস্যুকে আটক করা হয়। আটক তরিকুল কয়রার স্থানীয় বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। ​আটককৃতের তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর হয়ে সুন্দরবনের মৎস্যজীবী ও সাধারণ মানুষের ওপর তান্ডব চালিয়ে আসছিল।​এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনকে শতভাগ দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

আটক দস্যুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ​সুন্দরবন সংলগ্ন কয়রার স্থানীয় মৎস্যজীবীরা কোস্ট গার্ডের এই সফলতাকে সাধুবাদ জানিয়েছেন। ​

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।