1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী আটক - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

ফকিরহাটে ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী আটক

  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, অভিযুক্ত চুন্নু শেখ (৩৫)-কে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভুক্তভোগী মুসলিমা বেগম (২৭) জানান, রবিবার সকালে তিনি বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ কারণে ভাত রান্না করতে কিছুটা দেরি হয়। এতে তার স্বামী ক্ষিপ্ত হয়ে গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেন। এতে তার মুখমণ্ডল, ঘাড় ও শরীরের এক পাশ ঝলসে যায়।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা জানায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের জেরে ওই নারী নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে রোববার রাতেই ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন (মামলা নং-৯, তারিখ : ৫ এপ্রিল ২০২৬)।পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।ভুক্তভোগী মুসলিমা বেগম অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কারণে-অকারণে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।