1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া থেকে নিখোঁজের ৪ মাস পর কিশোর সিয়ামকে বেনাপোল থেকে উদ্ধার - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

দিঘলিয়া থেকে নিখোঁজের ৪ মাস পর কিশোর সিয়ামকে বেনাপোল থেকে উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার শেয়ার হয়েছে

বেনাপোল প্রতিনিধি || পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর অভিযানে প্রায় চার মাস নিখোঁজ থাকার পর খুলনার দিঘলিয়া থানাধীন পানিগাতী (পূর্বপাড়া) এলাকার কিশোর আলিমুর সিয়াম (১৪) কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়ামকে একই গ্রামের চারজন ব্যক্তি যোগসাজশে অপহরণ করে অবৈধভাবে আটকে রেখেছে—এমন অভিযোগে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনা-এ একটি পিটিশন মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই, খুলনা জেলা ইউনিট। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মামলার তদন্তভার অর্পণ করেন এসআই (নিঃ) গুলশান আরা শিলা-এর ওপর। তার নেতৃত্বে একটি চৌকস দল ভিকটিমের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে দীর্ঘ প্রায় ৪ মাস অনুসন্ধান চালিয়ে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এরপর গত ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্ট মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে কিশোর আলিমুর সিয়ামকে উদ্ধার করা হয়।

তদন্তে আরও জানা যায়, পড়াশোনার চাপের কারণে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিয়াম বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিজ উদ্যোগেই বেনাপোল পোর্ট থানা এলাকায় চলে যায় এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে।

উদ্ধারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।