মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসামি তৃষা আক্তার প্রিয়াকে আবারও আটক করেছে পুলিশ। শহরের রেলবাজার এলাকা থেকে সহযোগীসহ তাকে আটক করা হয়।
আটক প্রিয়া শহরের চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী।চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় তৃষা আক্তার প্রিয়া ও তার সহযোগী রোকেয়া বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৪২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, তৃষা আক্তার প্রিয়া শহরের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা।
তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে। মাত্র এক মাস আগেই পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ তাকে মাদক ও নগদ ৫০ হাজার টাকাসহ আটক করেছিল। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হন।মাদক সম্রাজ্ঞী তৃষা আক্তার প্রিয়া যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি হত্যাসহ প্রায় দুই ডজন মামলার আসামি ও কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে, পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে এই দম্পতি মাদক ব্যবসার মাধ্যমে অপরাধ জগত নিয়ন্ত্রণ করে আসছে।
আদালতের নির্দেশ এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাদেরজেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আটক সহযোগী রোকেয়া বেগম রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।