1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে শেকড়ের সন্ধানের পক্ষ থেকে এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

কেশবপুরে শেকড়ের সন্ধানের পক্ষ থেকে এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।স্বাধীন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রাচীন জনপদ ইতিহাস নন্দিত যশোর জেলার ঐতিহ্যবাহী উন্নয়নশীল কেশবপুর উপজেলার আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে”র নিয়মিত মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে “শেকড়ের সন্ধানে” র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া শুভেচ্ছা বক্তব্য ও কার্যকরী পরিকল্পনা উপস্থাপন করেন। এর পর শেকড়ের সন্ধানের পক্ষ থেকে যশোর-০৬ কেশবপুরের এমপি অধ্যাপক মোক্তার আলীকে উৎসবমুখর পরিবেশে সামাজিক সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে মণিরামপুর কিসমত চাকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট গুণিজন ও দাতা সদস্য মোঃ অজিহার রহমানকেও সামাজিক সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার চিকিৎসা সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন তার নিজের লেখা “কলির কাব্য” গ্রন্থটি প্রধান অতিথিকে উপহার দেন।

শুক্রবার (২৭ মার্চ-২৬) সকাল ১০ টায় কেশবপুর থানা গেটের সামনে “শেকড়ের সন্ধানে” কার্যালয়ে সংস্থার সভাপতি কবি ও শিক্ষক জনাব মোঃ আব্দুল কাদের-এর সভাপতিত্ত্বে এবং প্রতিষ্ঠানের সম্পাদক/পরিচালক শেখ মিজানুর রহমান মায়া-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-০৬ কেশবপুর আসনের মাননীয় জাতিয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মোক্তার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবনে সিনা যশোরের ম্যানেজার সাইদুর রহমান ও কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন।
বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা জনাব এস আর সাঈদ, সাহিত্য সম্পাদক গাজী আবুবকর সিদ্দিক, কবি মোঃ জাকারিয়া হোসেন।
বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি কবি মোঃ মণিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা, সমাজকল্যাণ সম্পাদক কবি নজর উদ্দীন সানা, অফিস সম্পাদক কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, অর্থ সম্পাদক মোছাঃ সেলিনা খাতুন, শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোছাঃ শাহিদা খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোছাঃ রুবাইয়া আক্তার, সদস্য ও শিক্ষার্থী মুনিয়া, মোঃ রাকিবুজ্জামান, মোঃ মিনারুল ইসলাম, মোঃ আলী হুসাইন প্রমূখ।

অন্যতম অতিথি হিসাবে মতবিনিময় করেন, সিনিয়র সাংবাদিক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, সাংবাদিক মোঃ নাছির উদ্দীন এবং সাংবাদিক মোঃ তুহিন হোসেন।
বিভিন্ন কবি লেখকদের প্রকাশনা বিনিময় ও আপ্যায়ণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উল্লেখ্য সংগঠনের অসুস্থ্য সদস্যদের ও ফেরিঘাটে বাস দূর্ঘটনায় নিহতদের জন্য দোয়া এবং আগামী মাসে শেকড়ের সন্ধানে’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বর্ণাঢ্য আয়োজনে বাস্তবায়ণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।