1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শিশু জান্নাতুল মাওয়া হত্যা; প্রধান আসামি তোতা মিয়া আটক - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

শিশু জান্নাতুল মাওয়া হত্যা; প্রধান আসামি তোতা মিয়া আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৪৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি ||খুলনা মহানগরীর লবণচরা এলাকায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা মামলার প্রধান আসামি তোতা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা ইউনিট।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার বাসিন্দা তোতা মিয়া খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে আসেন। সেদিন দুপুরে তিনি শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে অভিযুক্তের ব্যবহৃত নম্বরে যোগাযোগ করা হলে তিনি শিশুটিকে সাচিবুনিয়া সুইচগেট এলাকায় নেওয়ার কথা জানান। তবে পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির পরিবার লবণচরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরদিন ভোরে অভিযুক্তের পাঠানো একটি ভয়েস বার্তার সূত্র ধরে পুলিশ লবণচরা থানার হরিণটানা গেট সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শিশুটির ব্যবহৃত জুতা ও একটি রশিও উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির পিতা শাহ জালাল বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই খুলনা জেলা ইউনিট।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ২৬ মার্চ ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থানার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।