পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার (১৬ মার্চ-২৬) কেশবপুর শিশু নিলয় ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জনাব আব্দুল লতিফ এবং সংগঠনের সদস্যবৃন্দ ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। মাহফিল অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই নিলয় ফাউন্ডেশনের মূল লক্ষ্য। শিশু নিলয় ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত।
পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন মহতী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।