1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার দিঘলিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে যুবক আহত - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

খুলনার দিঘলিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে যুবক আহত

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬২ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলা-এর সেনহাটি ইউনিয়ন-এ বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় এক যুবক আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোঃ সাইফুল ইসলাম (২১)। তিনি ওই এলাকার মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে। বিস্ফোরণে তার ডান পায়ে আঘাত লাগে।আহত সাইফুল ইসলাম জানান, সকালে তার বাড়ির পাশের বাগানে তার মা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। পরে তিনি তাকে ডেকে ব্যাগটি দেখতে বলেন। সাইফুল ব্যাগের মুখ খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। এ সময় আগুনের একটি ফুলকি এসে তার ডান পায়ে লাগে, ফলে তিনি আহত হন।

ঘটনার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মিন্টু ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লক্ষ্য করেন এবং পরিস্থিতি দেখে দ্রুত দিঘলিয়া থানা পুলিশ-কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাগের ভেতরে ঠিক কী ছিল তা নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে।

এক্সপার্ট টিম এসে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।