রাসেল আল ইসলাম (মোরেলগঞ্জ)।।বাগেরহাটের মোরেলগঞ্জে ৯০ এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে,শুক্রবার( ৬ মার্চ) ১৬ই রমজান উপজেলার বিআরডিবি হল রুমে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক
রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯০ এর ছাত্রদল ফোরামের মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি নাহিম আব্দুল হাদী ও সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম খোকন,উপজেলা যুবদল নেতা মাসুম হোসেন কচি,পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল,উপজেলা মৎসজীবি দল সভাপতি আব্দুল ওয়াদুদ মুন্সি,৯০ ছাত্রদল ফোরামের পৌর সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম রনি সহ ৯০ এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।