মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বিরামপুর নোয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন—প্রথম পক্ষের হানিফ (৬৫), তাঁর ছেলে রাসেল (৪০), মেয়ে সেমন্তি আক্তার তুলি (১৯) ও স্ত্রী শামীমা আক্তার শিমুল (৩০)। অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতরা হলেন শাহীন (৪৮), তাঁর স্ত্রী শামসুন্নাহার (৪৫) ও বুশরা (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি জমির মালিকানা নিয়ে হানিফ ও শাহীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বিকেলে ওই জমির মালিকানা নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৭ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সবাই আশঙ্কামুক্ত।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।