এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।। দিঘলিয়া উপজেলা সেনহাটি জাকারিয়া মার্কেটের ঔষধ ব্যবসায়ী মৃত আব্দুল খালেক এর পুত্র আবু সাঈদ (৫০)কে গত শুক্রবার ২০ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টর সময় সাবেক মেম্বার লুৎফর রহমানের পুত্র এজাজ (২৪) এর সাথে টাকা লেনদেন বিষয় নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি হয়।
এ সময় বাজারে উপস্থিত থাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেন। এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আবু সাঈদ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাবার সময় আক্রমণ করে গুরুতোর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
আবু সাঈদের চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
দিঘলিয়া থানা পুলিশ অফিসার ইনচার্জ শাহ আলম প্রতিবেদক কে বলেন, আমরা সংবাদ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।