মোঃ শরিফুল ইসলাম, খুলনা || পবিত্র রমজানের প্রথম দিনেই খুলনার বাজার অস্থির হয়ে উঠেছে। পেঁয়াজ থেকে শুরু করে লেবু,আদা,রসুন,বেগুনের দাম বেড়েছে কেজিতে ৭থেকে ৮ টাকা।বেশ কয়েকটি বাজারে সেটা আবার ১০ টাকা বেশি হয়েছে। সরবরাহ সংকট ও চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ৭ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের শুরুতেই নিত্যপণ্যের এমন চড়া দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর ট্রাক টার্মিনাল কাঁচা বাজারসহ নগরীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়,নগরীর বিভিন্ন খুচরা বাজারে গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৭ থেকে ১০ টাকা। রমজান মাসের প্রথম দিনেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আকারে একটু ছোট পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে কোনো দোকানেই ৭০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না। পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় এক ক্রেতা বলেন, “রমজান মাস তো সংযম ও আত্মশুদ্ধির মাস। কিন্তু বাজারে গেলে মনে হয় এ মাসটাই যেন ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার মাস।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয়, পরিবহন খরচ এবং পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির কারণেই খুচরা পর্যায়ে দাম বাড়ছে।
এদিকে ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। নিয়মিত অভিযান, মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।