1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা টু যশোর বিআরটিসি ও লোকাল বাস চলাচল জরুরী ; যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত পাইকগাছাবাসী - Khulnar Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

পাইকগাছা টু যশোর বিআরটিসি ও লোকাল বাস চলাচল জরুরী ; যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত পাইকগাছাবাসী

  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩২ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি।।খুলনার পাইকগাছা উপজেলা থেকে যশোর জেলা শহরের সঙ্গে সরাসরি বিআরটিসি অনুমোদিত বাস ও লোকাল বাস চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী পরিবহন সিন্ডিকেটের স্বার্থে পরিকল্পিতভাবে এই রুটে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর ফলে সাধারণ মানুষ যশোরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক, শিক্ষাগত ও যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যশোর ও খুলনা বরাবর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। একই সঙ্গে যশোরে অবস্থিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র সচল বিমানবন্দর-যশোর বিমানবন্দর, যা খুলনা বিভাগের মানুষের আকাশপথে যোগাযোগের প্রধান ভরসা। অথচ সেই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে পৌঁছাতে পাইকগাছাবাসীর জন্য কোনো সরাসরি বাস সার্ভিস নেই। পাইকগাছা ও আশপাশের উপজেলার মানুষ যশোর বিআরটিএ অফিসে গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন, ট্যাঙ্ টোকেন, নম্বর প্লেট ও যানবাহনের যন্ত্রপাতি সংক্রান্ত যাচাইসহ বিভিন্ন প্রশাসনিক কাজে নিয়মিত যাতায়াত করেন।

একই সঙ্গে যশোর শিক্ষা বোর্ডে শিক্ষকদের পরিক্ষার খাতা আনা নেয়া,  এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ উত্তোলন, নাম ও জন্মতারিখ সংশোধনসহ নানা জরুরি কাজে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকযশোরে যেতে বাধ্য হন। এ ছাড়া যশোর বিমানবন্দর ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও বিদেশগামী যাত্রীরা কিন্তু সরাসরি বাস না থাকায় তাদের খুলনা বা সাতক্ষীরা হয়ে ঘুরপথে দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ফ্লাইটের সময় ধরতে গিয়ে ভোগান্তি আরও বেড়ে যায়। অনুসন্ধানে জানা যায়, আশির দশকে কপিলমুনি থেকে যশোর পর্যন্ত সরাসরি বাস চলাচল ছিল, যা পরবর্তীতে রহস্যজনক- ভাবে বন্ধ হয়ে যায়। এরপর কয়েক দশক পেরিয়ে গেলেও রুটটি পুনরায় চালুর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বরং অভিযোগ রয়েছে, নতুন কোনো বাস বা পরিবহন এই রুটে চলাচল করতে চাইলে প্রভাবশালী পরিবহন সিন্ডিকেটের বাধায় তা বাস্তবায়ন হতে দেয়া হয় না। স্থানীয় এক পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, “যশোর রুটে সরাসরি বাস চালু হলে কিছু নির্দিষ্ট পরিবহনের যাত্রী কমে যাবে-এই আশঙ্কায় পরিকল্পিতভাবে নতুন সার্ভিস আটকে রাখা হচ্ছে।” সচেতন মহলের মতে, এটি কেবল যোগাযোগ সংকট নয়, বরং জনগণের চলাচলের অধিকার ও আঞ্চলিক সমতার প্রশ্ন। যশোর বিমানবন্দর, শিক্ষা বোর্ড ও বিআরটিএ অফিস থাকার পরও একটি জনবহুল উপজেলা সরাসরি বাস সুবিধা থেকে বঞ্চিত থাকা নজিরবিহীন।

এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবী,  মানবাধিকার কর্মী ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট  এফএমএ রাজ্জাক বলেন, পাইকগাছা কপিলমুনী- ষশোর রুটে বিআরটিএসি অনুমোদিত লোকাল ও দূরপাল্লার বাস চালু হলে যশোর বিমানবন্দর ব্যবহার সহজ হবে, প্রশাসনিক ও শিক্ষাসেবা দ্রুত মিলবে এবং অবৈধ ও ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধ উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি এলাকাবাসীর পক্ষে  জোর দাবি করেছেন যে,-পরিবহন সিন্ডিকেটের প্রভাবমুক্ত হয়ে অবিলম্বে পাইকগাছা- যশোর রুটে নিয়মিত বাস সার্ভিস চালু করতে হবে। অন্যথায় যশোর বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো কার্যত সাধারণ মানুষের নাগালের বাইরে থেকেই যাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।