এস.এম.শামীম,দিঘলিয়া।। দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার। সকাল সাড়ে ৮টায় গাজীরহাট ইউনিয়নের দড়ি মহিষদিয়া পশ্চিম পাড়া হালদারের খালে অজ্ঞাতনামা পুরুষ আনুমানিক (৪০)বছর বয়সের ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা যায় অজ্ঞাতনামা ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। গত ১৪/২/২০২৬ অজ্ঞাতনামা ব্যক্তি উলঙ্গ অবস্থায় ঘোরাঘুরি করলে স্থানীয় এলাকার লোকজন তাকে কাপড় পড়িয়ে দেয়। পরবর্তীতে অদ্য ১৫/২/২০২৬ তারিখ ভোরে উক্ত হালদারের খালে গোসল করতে নামে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে খালের মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে।
পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি( তদন্ত) প্রবীর বিশ্বাস গাজিরহাট পলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল পরীক্ষা করছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।