ইমরুল ইসলাম (ইমন)।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো: আলী আজগর লবীর পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ই ফেব্রুয়ারি ২০২৬) খুলনার ফুলতলা উপজেলা অন্তর্গত আটরা গিলাতলা ইউনিয়নে সাবেক ছাত্রদলের উদ্যােগে গণসংযোগ অনুষ্ঠিত হয়।গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনা -৫ আসন প্রার্থীর কন্যা নাহরিন আজগর, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো: তরিকুল ইসলাম জহির।
এছাড়া সাবেক ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহন করেন খন্দকার হাসিনুল ইসলাম নিক, আজিজুর রহমান, নাজমুল হক মুকুল, শামীম আহসান, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, আশরাফুল আলম, সোহেল মাহমুদ, মইনুল আহসান মিঠু, ইউশা জহিরসহ খুলনা মহানগর সাবেক ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।