1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় ফেরি চলাচলে চলাচলে ব্যাহত, ভোগান্তির শিকার পারাপারের যানবা - Khulnar Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

মোংলায় ফেরি চলাচলে চলাচলে ব্যাহত, ভোগান্তির শিকার পারাপারের যানবা

  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।নাব্যতাসংকটের কারণে বাগেরহাটের মোংলা নদীতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে বাগেরহাটের মোংলাবাসী। জোয়ারের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে আটকে থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনকে।

সোমবার(০২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের মোংলার ফেরিঘাটের সরজমিনে গিয়ে দেখা যায়, পারাপারের অপেক্ষায় প্রায় ৩০টিরও বেশি যানবাহন দাঁড়িয়ে রয়েছে।ফেরিঘাটের সামনেই জেগে ওঠা চরে আটকে আছে ফেরি।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাগেরহাট কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০২ সালে মোংলা নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নদীর দক্ষিণে পুরোনো মোংলা ও উত্তরে বাসস্ট্যান্ড এলাকায় দুটি ফেরিঘাট নির্মাণ করা হয়। ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হলে মোংলা শহরসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল সহজ হয়। এতে মাছ ও কাঁচামালসহ বিভিন্ন পণ্য পরিবহনে সময় ও খরচ কমে আসে এবং ফেরি সার্ভিস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

তবে ফেরি চালুর পাঁচ-ছয় বছরের মধ্যেই নদীতে চর জেগে ওঠায় চলাচলে বিঘ্ন ঘটতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে ২০ থেকে ২১ ঘণ্টা পানির অভাবে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। বর্তমানে এখানে মাত্র একটি ফেরি চলাচল করছে।

খুলনা থেকে পণ্য নিয়ে আসা ব্যবসায়ী মোঃ ফরিদ শেখ বলেন, রোববার রাতে জোয়ারের সময় ফেরি চালু হলে মোংলায় ঢুকতে পারি। পণ্য সরবরাহ শেষে সোমবার ভোর থেকে ফেরিঘাটে বসে আছি। চালক বলছেন সন্ধ্যায় জোয়ার এলে ফেরি ছাড়বে। কখন খুলনায় ফিরতে পারব জানি না—ভীষণ ভোগান্তি।

ফেরির মাস্টার মোঃ মাসুম জানান, ভাটার সময় নদীর দক্ষিণ পাড়ের পুরোনো মোংলা অংশ থেকে মাঝ নদী পর্যন্ত চর জেগে ওঠে। এ কারণে দিনের বেশির ভাগ সময় ফেরি চালানো সম্ভব হয় না। ফেরিঘাটের পন্টুন ও বেইলি ব্রিজ কয়েক দফায় প্রায় ৩০০ ফুট নদীর দিকে বাড়ানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি বর্ধিত অংশেও নতুন করে চর জেগে উঠেছে। বিশেষ করে শীত মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়।

মোংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গুরুতর রোগীর চিকিৎসা সম্ভব না হলে খুলনায় পাঠাতে হয়। কিন্তু ভাটার সময় ফেরি না চলায় মুমূর্ষু রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সসহ ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

উপজেলার মৎস্য আড়তদার মোঃ সুমন জানান, দ্রুত পচনশীল ও জরুরি পণ্য সময়মতো পারাপার করা না গেলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জোয়ারে পুরো নদী ভরার আগ পর্যন্ত ফেরি চলাচলের উপযোগী হয় না। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে মোংলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার সুমি বলেন, কয়েক দফায় ঘাট সম্প্রসারণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননের বিকল্প নেই। এ বিষয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।