আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড-এর পক্ষ থেকে কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (২৫-০১-২০২৫ ইং) কচুড়িয়া এলাকায় শীতার্ত ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘকে কম্বল প্রদান করেন। পাশাপাশি সংঘঠনের পক্ষ থেকেও অসহায় মানুষের মাঝে কয়েক বস্তা চাল বিতরণ করা হয়।
কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল ও চাল তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মওলানা মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ কাফি হাসান বশার , দপ্তর সম্পাদক হানিফ শেখ , কোষাদক্ষ্য আব্দুল জব্বার শেখ , সহ সভাপতি উজ্জল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংঘঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসারের মানবিক সহযোগিতা এবং সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।