মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।৩৫ মামলা ৩০টি মোটরসাইকেল জব্দ, ১,৪৭৫ যানবাহনে তল্লাশিআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
এ অভিযানে ব্যাপক তৎপরতা দেখা যায়।পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা এড়াতে যশোর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও ব্যস্ত এলাকায় একযোগে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়।এ অভিযানে মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অনিয়মের কারণে ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ অভিযানকালে ১,৪৭৫টি যানবাহনে তল্লাশি চালায়।যশোর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন সামনে রেখে নিয়মিত এমন অভিযান হলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।