মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরে কাবার্ড ভ্যানের চাপায় মিজানুর রহমান (৬০) নামে এক হকার নিহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার মমিননগর গ্রামের মৃত শাহাবুদ্দিনের পুত্র এবং পেশায় একজন হকার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটার দিকে মিজানুর রহমান দৈনন্দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরের পালবাড়ি এলাকায় ইমদাদের ফলের দোকানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাবার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কাবার্ড ভ্যানটি আটক করে এবং আহত মিজানুর রহমানকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যশোর সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।