1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম - Khulnar Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. ফারুক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন আজ_ওস্তাদ_আব্দুল_মালেক_চিশতীর_৭ম_মৃত্যুবার্ষিকী। তীব্র গরমে স্বস্তির ছোঁয়া, খুলনায় রেড ক্রিসেন্টের পানি-ছাতা বিতরণ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ব্যাপক আয়োজন দোকানপাট খোলা রাখার সময় বাড়াল সরকার গাজিরহাটে বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া লোহাগড়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির নড়াইল প্রতিনিধির স্ত্রী স্বাস্থ্যকর্মী নিহত দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ভূমি সেবায় অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে গাবুরা ভূমি অফিস সংবাদ সম্মেলনে জমি দখল ও হরিন টানা থানা ওসি ও ড্রাইভারের   সহযোগিতার অভিযোগ, তদন্ত দাবি ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে শোভনা কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত অসুস্থ বিএনপির প্রবীণ নেতা এনামুল শেখকে দেখতে হাসপাতালে খায়রুল ইসলাম খান জনি সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের বর্তমান এসপি সৈয়দ রফিকুল ইসলাম। অন্যদিকে, যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে। আজ বুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার এসপি বদলির প্রক্রিয়া হিসেবে লটারি আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত ওই লটারিতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।লটারি অনুষ্ঠান শেষে তিনি জানান, লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে।

তবে ডিএমপি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে।এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলা পুলিশের এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির ভিত্তিতে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে ফল প্রকাশের পর আরও ১৫ দিন পর্যন্ত ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া স্থানান্তর করা যায় না।

এই বিধান ডিআইজি পর্যন্ত পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।ইসি তফসিল ঘোষণার পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি পাঠায়। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।