1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রতিষ্ঠা বার্ষিকীতেই নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু - Khulnar Khabor
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা ; ইসমাইল আটক কেশবপুরে সমাজে পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে এমপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ খুলনা মফস্বল প্রেসক্লাব সভাপতি”শাহীন”জেলা পর্যায় পুরস্কৃত হওয়ায় সংগঠনের পক্ষ্য থেকে অভিনন্দন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা কেশবপুরে হত দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগল বিতরণ করেন এমপি মোক্তার আলী ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শহীদ মিনারে রাকিব খুন: তদন্তে এলো চাঞ্চল্যকর তথ্য মোল্লাহাটে ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অনিয়মের অভিযোগ কেশবপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফকিরহাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত তেরখাদায় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে ইফতার ( খেজুর ) বিতরণ তেরখাদায় আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক মহিমান্বিত রাত

প্রতিষ্ঠা বার্ষিকীতেই নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় খুলনার লবনচরা থানাধীন বিশ্বরোড সংলগ্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

পরে কেক কেটে এ শুভ উদ্বোধনকে আরো আকর্ষণীয় করা হয়। এরপর সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মো: মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “আজকে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের দিন। আজকে তাদের বিজয়ের দিন। ভার্সিটির কাজ দ্রুত সময়ে শুরু হয়েছে এবং খুব দ্রুত শেষ হবে। আর এজন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আজ বিজয়ের দিন।” উল্লেখ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মো: মিজানুর রহমান দ্বায়িত্ব নেবার ৬ মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হল।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য রেজাউল আলম, ইউনিভার্সিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুসদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে স্থায়ী ক্যাম্পাসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ‘পাইল’ স্থাপনের কাজের শুভ উদ্বোধন করা হয়। অন্যদিকে অনুষ্ঠানে আসা অতিথিরা স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেল প্রফেসর কানাই লাল সরকার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।